📞 01819908085 ✉️ info@arssbd.org 🕐 শনি–বৃহস্পতি: বিকাল ৩টা–৬টা Sat–Thu: 3PM–6PM

ARSS
সংস্থার পরিচয় Organization Overview

গবেষণা জরিপ ও সেবা সংস্থা (ARSS)Association for Research Survey and Services

গবেষণা জরিপ ও সেবা সংস্থা (ARSS) একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও উন্নত বৈজ্ঞানিক গবেষণা-মূলক প্রতিষ্ঠান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মানবসম্পদ উন্নয়নের লক্ষ্য নিয়ে এই সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ARSS is a completely non-political, non-profit, social, cultural, voluntary and advanced scientific research institution. It works tirelessly to address the harmful effects of climate change, maintain natural balance and develop modern technology-dependent human resources.

আমরা বিশ্বাস করি, সমন্বিত স্বাস্থ্যসেবা, কর্মমুখী শিক্ষা, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং আধুনিক কৃষির সঠিক প্রসারের মাধ্যমেই একটি সুস্থ ও স্বনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব।

We believe that a healthy and self-reliant society can be built through integrated healthcare, vocational education, eco-friendly innovation and the proper development of modern agriculture.

📋 আইনি স্বীকৃতিLegal Recognition

সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত।

Registered by Dept. of Social Services, Govt. of Bangladesh.

Reg. No: নোয়া-৫৩০

তারিখ:Date: ১৩/০৬/২০০১

ওয়েবসাইট:Website: www.arssbd.org

গবেষণা পোর্টাল:Research Portal: gobeshonajorip.org

আমাদের মূল স্তম্ভসমূহOur Core Pillars

🏥

স্বাস্থ্য ও পুষ্টিHealth & Nutrition

প্রচলিত চিকিৎসার পাশাপাশি ন্যাচারোপ্যাথি, হোমিওপ্যাথি ও ভেষজ চিকিৎসার সমন্বয়ে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।

Ensuring healthcare for all through integrative medicine combining conventional, naturopathic, homeopathic and herbal treatment.

🌍

পরিবেশ ও জলবায়ুEnvironment & Climate

প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার, সবুজায়ন এবং সার্কুলার ইকোনমি অর্জনের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গঠন।

Building a livable earth through plastic waste recycling, afforestation, and achieving a circular economy.

💻

শিক্ষা ও প্রযুক্তিEducation & Technology

সমাজের তৃণমূল স্তরে কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল লিটারেসি ও আইসিটি শিক্ষার প্রসার।

Enhancing technical skills and promoting digital literacy and ICT education at the grassroots level.

🌾

কৃষি ও খাদ্য নিরাপত্তাAgriculture & Food Security

রাসায়নিকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক যান্ত্রিক কৃষির বিকাশ।

Promoting chemical-free safe food production and the development of modern mechanized agriculture.

প্রতিষ্ঠার গল্প Our Journey

প্রেক্ষাপট ও ইতিহাসBackground & History

🌱
১৯৮১

প্রতিষ্ঠার সূচনা — ঢাকাFoundation — Dhaka

১লা জুলাই ১৯৮১ খ্রিস্টাব্দে ঢাকা জেলায় সংস্থার পথচলা শুরু হয়।

ARSS began its journey on 1st July 1981 in Dhaka district.

🏢
১৯৯৯

নোয়াখালীতে আনুষ্ঠানিক কার্যক্রমNoakhali Operations Begin

তৃণমূল পর্যায়ে সেবার পরিধি বিস্তৃত করার লক্ষ্যে ১লা জানুয়ারি ১৯৯৯ সালে নোয়াখালী জেলায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Formal operations began in Noakhali district on 1st January 1999 to expand service reach to the grassroots level.

📜
২০০১

সরকারি নিবন্ধন লাভGovernment Registration

১৩ই জুন ২০০১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়।

Officially registered by the Dept. of Social Services, Govt. of Bangladesh on 13th June 2001.

📋 Reg. No: নোয়া-৫৩০  |  তারিখ: ১৩/০৬/২০০১
🚀
২০২২

পুনর্জাগরণ ও নতুন রূপরেখাRevival & New Vision

অনুমোদিত কার্যকরী কমিটির বলিষ্ঠ নেতৃত্বে সংস্থার গঠনতন্ত্র যুগোপযোগী করে সংশোধন করা হয়, যা বর্তমানে ৮টি অধ্যায় ও ২২টি ধারায় বিন্যস্ত।

The constitution was modernized under strong Executive Committee leadership, now structured into 8 chapters and 22 articles.

🏅 শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা সদস্যগণFounding Members

যাঁদের ত্যাগ, মেধা, শ্রম ও অর্থ বিনিয়োগের ওপর ভর করে এই সংস্থা আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে।

Those whose sacrifice, talent and investment brought ARSS to where it stands today.

০১
ড. আবু কায়েস মাহমুদ নূর হোসেনপ্রতিষ্ঠাতা সদস্যFounding Member
০২
মো: আবদুল আলীমপ্রতিষ্ঠাতা সদস্যFounding Member
০৩
মো: নিজাম উদ্দিনপ্রতিষ্ঠাতা সদস্যFounding Member
০৪
ডা: মো: শাহাদাত হোসেনপ্রতিষ্ঠাতা সদস্যFounding Member

📍 প্রধান কার্যালয়Head Office

আলহাজ মহিউদ্দিন টাওয়ার (২য় তলা), নতুন হাউজিং সেন্ট্রাল রোড, বাড়ী নং-৩৪, নোয়াখালী পৌরসভা, মাইজদী কোর্ট, সদর, নোয়াখালী।

Alhaj Mahiuddin Tower (2nd Floor), New Housing Central Road, House No-34, Noakhali Municipality, Maijdee Court, Sadar, Noakhali.

লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্যVision, Values & Objectives

🎯

আমাদের লক্ষ্য (Vision)Our Vision

একটি বৈষম্যহীন, সুস্থ ও স্বনির্ভর সমাজ বিনির্মাণ করা; যেখানে প্রতিটি মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের সুযোগ পাবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, দূষণমুক্ত ও বাসযোগ্য নিরাপদ পৃথিবী গড়ে তোলা।

To build an equal, healthy and self-reliant society where every person has access to modern healthcare, quality education and the proper use of technology. At the same time, to address climate change risks and build a green, pollution-free and livable earth for future generations.

🌟

আমাদের আদর্শ (Core Values)Our Core Values

❤️
মানবিকতা ও সেবাHumanity & Service

আর্তমানবতার সেবা এবং যেকোনো সামাজিক সংকটে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করা।

Dedicated service to humanity and working earnestly in any social crisis.

⚖️
সততা ও স্বচ্ছতাIntegrity & Transparency

সাংগঠনিক সকল কার্যক্রমে সততা, সত্যবাদিতা ও নৈতিকতা বজায় রাখা।

Maintaining honesty, truthfulness and ethics in all organizational activities.

💡
উদ্ভাবন ও বিজ্ঞানমনস্কতাInnovation & Science

স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের উন্নয়নে বিজ্ঞানসম্মত পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানো।

Integrating scientific methods and modern technology for health, agriculture and environmental development.

🌿
পরিবেশ সচেতনতাEnvironmental Consciousness

প্রকৃতি রক্ষা এবং টেকসই ও পরিবেশবান্ধব জীবনযাত্রার প্রসার করা।

Protecting nature and promoting sustainable and eco-friendly lifestyles.

মৌলিক উদ্দেশ্যসমূহOur Objectives

০১
সামাজিক ও মানবিক সহায়তা Social & Humanitarian Aid

আর্তমানবতার সেবা, দুস্থ ও অসহায় মানুষের পুনর্বাসন এবং যেকোনো মানবিক সংকটে তাৎক্ষণিক ত্রাণ ও সহায়তা প্রদান।

Humanitarian service, rehabilitation of the poor, and immediate relief in any humanitarian crisis.

০২
আধুনিক ও বৈজ্ঞানিক স্বাস্থ্যসেবা Modern Scientific Healthcare

সর্বস্তরের মানুষের জন্য আধুনিক চিকিৎসা সেবা, পুষ্টি নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধমূলক সচেতনতা তৈরি।

Modern scientific medical services for all, nutrition assurance and disease prevention awareness.

০৩
পরিবেশ ও জলবায়ু সুরক্ষা Environmental & Climate Protection

দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক কর্মসূচি।

Ensuring a pollution-free environment, modernizing waste management and comprehensive climate change programs.

০৪
মানসম্মত ও কর্মমুখী শিক্ষা Quality & Vocational Education

দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী, কারিগরি এবং নৈতিক শিক্ষার প্রসার।

Promoting vocational, technical and ethical education alongside general education to build skilled human resources.

০৫
প্রযুক্তি ও উদ্ভাবন Technology & Innovation

সমাজে ডিজিটাল লিটারেসি বৃদ্ধি করা এবং গবেষণার মাধ্যমে আধুনিক প্রযুক্তিকে জনকল্যাণমূলক কাজে লাগানো।

Increasing digital literacy and applying modern technology for public welfare through research.

০৬
আধুনিক ও স্বনির্ভর কৃষি Modern Self-Reliant Agriculture

উন্নত বীজ, সার এবং আধুনিক যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে লাভজনক, নিরাপদ ও স্বনির্ভর করে তোলা।

Making agriculture profitable, safe and self-reliant through improved seeds, fertilizers and modern mechanized technology.

০৭
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা Food & Nutrition Security

রাসায়নিকমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধকরণ এবং সমাজের সবার জন্য সুষম পুষ্টির অধিকার নিশ্চিত।

Encouraging chemical-free safe food production and ensuring the right to balanced nutrition for everyone.

০৮
শিশু কল্যাণ ও যুব উন্নয়ন Child Welfare & Youth Development

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা এবং স্কুল-কলেজে ইকো-ক্লাব গড়ে তোলা।

Providing healthy recreation for children's development and building Eco-Clubs in schools and colleges.

কর্মসূচি Programs

আমাদের ৮টি মৌলিক কর্মসূচিOur 8 Core Programs

০১ 🏥

আধুনিক ও বিকল্প জনস্বাস্থ্য সেবা কর্মসূচি

Public Health & Alternative Medicine Program

  • সমন্বিত চিকিৎসা সেবা: Integrative Medicine: এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি ন্যাচারোপ্যাথি, হোমিওপ্যাথি, ভেষজ, ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসার প্রসার এবং মেডিটেশনের মাধ্যমে সমন্বিত স্বাস্থ্যসেবা। Promoting naturopathy, homeopathy, herbal, Unani and Ayurvedic medicine alongside conventional treatment for integrated healthcare through meditation.
  • স্বাস্থ্য অবকাঠামো ও ক্যাম্প: Health Infrastructure & Camps: আধুনিক হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক ও দাতব্য চিকিৎসালয় স্থাপন এবং প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে ভ্রাম্যমাণ চক্ষু শিবির। Establishing hospitals, clinics, diagnostic centres, blood banks and running free mobile eye camps in remote areas.
  • প্রতিরোধ ও পুষ্টি: Prevention & Nutrition: সংক্রামক ব্যাধি প্রতিরোধে টিকা ও ভিটামিন সাপ্লিমেন্ট বিতরণ এবং নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত। Distributing vaccines and vitamin supplements to prevent infectious diseases and ensuring safe drinking water.
০২ ♻️

পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি

Environmental Protection & Green Energy

  • সার্কুলার ইকোনমি ও বর্জ্য: Circular Economy & Waste: প্লাস্টিক বর্জ্য ও অন্যান্য আবর্জনা রিসাইক্লিংয়ের মাধ্যমে সার্কুলার ইকোনমি ও কার্বন ক্রেডিট সুবিধা অর্জন। Achieving circular economy and carbon credit benefits through plastic and other waste recycling.
  • সবুজায়ন ও জীববৈচিত্র্য: Afforestation & Biodiversity: নতুন বনাঞ্চল তৈরি, জীববৈচিত্র্য পুনরুদ্ধার এবং বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষা করা। Creating new forests, restoring biodiversity and protecting endangered species.
  • নবায়নযোগ্য জ্বালানি: Renewable Energy: সৌরশক্তি (Solar), বায়োগ্যাস ও পরিবেশবান্ধব নিরাপদ জ্বালানি ব্যবহারের মাধ্যমে টেকসই সমাজ গঠন। Building a sustainable society through solar energy, biogas and eco-friendly fuel usage.
০৩ 📚

কর্মমুখী শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন

Vocational Education & ICT Training

  • যুগোপযোগী শিক্ষানীতি: Modern Education Policy: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উচ্চতর মান উন্নয়ন এবং কর্মজীবীদের জন্য নৈশকালীন বিশেষ শিক্ষা কার্যক্রম। Upgrading technical and vocational education standards and running evening education programs for working people.
  • ডিজিটাল লিটারেসি: Digital Literacy: আইসিটি (ICT) প্রশিক্ষণ, ডিজিটাল নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক সচেতনতা। ICT training, digital security and awareness about safe internet usage.
  • দক্ষতা বৃদ্ধি: Skills Development: পাঠাগার স্থাপন, সেলাই, কম্পিউটার, গার্মেন্টস ও কুটির শিল্প (বাঁশ, বেত ও খেলনা তৈরি) বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র। Libraries, sewing, computer, garments and cottage industry (bamboo, cane and toy making) training centres.
০৪ 🚀

যুব কল্যাণ, উদ্যোক্তা উন্নয়ন ও স্বনির্ভরতা

Youth Welfare & Entrepreneurship

  • দক্ষতা ও কর্মসংস্থান: Skills & Employment: যুবসমাজের সৃজনশীল শিল্পকর্ম ও সামাজিক ব্যবসার জন্য বিশেষ প্রশিক্ষণ এবং বেকারত্ব দূরীকরণে আত্মনির্ভরশীলতা। Special training for youth in creative arts and social business, promoting self-reliance to eliminate unemployment.
  • উদ্ভাবন ও আইনি সহায়তা: Innovation & Legal Aid: তরুণ উদ্ভাবকদের পেটেন্ট সংরক্ষণ, আর্থিক প্রণোদনা এবং নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক আইনি সহায়তা। Patent protection for young innovators, financial incentives and business legal assistance for new entrepreneurs.
  • সাইবার নিরাপত্তা: Cyber Security: তরুণ প্রজন্মকে সাইবার অপরাধ থেকে রক্ষায় বিশেষ প্রশিক্ষণ ও সচেতনতামূলক সেশন আয়োজন। Special training and awareness sessions to protect the younger generation from cybercrime.
০৫ 👩

নারী কল্যাণ, আইনি সহায়তা ও শিশু অধিকার

Women Welfare, Child Rights & Legal Aid

  • নারীর ক্ষমতায়ন: Women's Empowerment: বাল্যবিয়াহ ও নারী নির্যাতন প্রতিরোধ, অসহায় নারীদের স্বাবলম্বী করা এবং যৌতুক প্রথা বিলোপে আইনি ও সামাজিক কাউন্সিলিং। Preventing child marriage and abuse, empowering helpless women and legal counselling to eradicate dowry.
  • স্মার্ট নারী উদ্যোক্তা: Smart Women Entrepreneurs: নারী উদ্যোক্তাদের ট্রেড মার্ক, বিএসটিআই, টিন ও ভ্যাট সংক্রান্ত আইনি ও কারিগরি জটিলতা নিরসনে সহায়তা। Assisting women entrepreneurs with Trade Mark, BSTI, TIN and VAT related legal and technical matters.
  • শিশু কল্যাণ: Child Welfare: শিশুদের বিকাশে সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা এবং স্কুল-কলেজে "ইকো-ক্লাব" গড়ে তোলা। Healthy recreation for children's development and building health and environment Eco-Clubs in schools and colleges.
০৬

প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই পুনর্বাসন

Inclusive Disability & Destitute Rehabilitation

  • বিশেষ চাহিদা সম্পন্নদের অধিকার: Rights of Special Needs: অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্নদের চিকিৎসা, মেধা বিকাশ ও বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য বিশেষ আশ্রয় ও বিনোদন কেন্দ্র। Special shelters and recreation centres for treatment, talent development and vocational training for autistic and special needs individuals.
  • শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার: Physical Recovery: আধুনিক ফিজিওথেরাপি, জিম ও যোগব্যায়াম (Yoga) কেন্দ্র পরিচালনা করা। Running modern physiotherapy, gym and yoga centres for physical recovery and wellness.
  • প্রান্তিক পুনর্বাসন: Destitute Rehabilitation: ভিক্ষাবৃত্তি বন্ধে কর্মমুখী প্রশিক্ষণ, ভূমিহীন ও আদিবাসী মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। Vocational training to end begging, ensuring food security for landless and indigenous people.
০৭ 🌾

নিরাপদ কৃষি, সুপেয় পানি ও খাদ্য নিরাপত্তা

Safe Agriculture & Food Security

  • রাসায়নিকমুক্ত উৎপাদন: Chemical-free Production: নিরাপদ খাদ্যের জন্য রাসায়নিকমুক্ত কৃষি ব্যবস্থা এবং বিশেষ বীজ ও সার ব্যাংক ও ফুড ব্যাংক পরিচালনা। Chemical-free agriculture for safe food and operating special Seed and Fertilizer Bank and Food Bank.
  • পানি ও স্যানিটেশন: Water & Sanitation: নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, পানি পরীক্ষা ক্যাম্প এবং প্রত্যন্ত অঞ্চলে আধুনিক স্যানিটেশন। Deep tube wells for safe water, water testing camps and modern sanitation facilities in remote areas.
  • সবুজ পরিবহন: Green Transport: নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও পরিবেশবান্ধব সবুজ পরিবহন ব্যবস্থা উৎসাহিত করা। Ensuring road safety and encouraging eco-friendly green transport systems.
০৮ 🔬

উচ্চতর বৈজ্ঞানিক গবেষণা, নিরীক্ষা ও প্রকাশনা

Research, Publication & Training

  • ল্যাবরেটরি ও ফিল্ড রিসার্চ: Lab & Field Research: পরিবেশ, স্বাস্থ্য, বন ও অণুজীব বিষয়ক গবেষণা, ল্যাব পরিচালনা এবং পানি, বালি ও খাদ্যের মান যাচাইয়ে কেমিক্যাল টেস্টিং। Research on environment, health, forests and microbes; lab operations and chemical testing of water, sand and food quality.
  • ফেলোশিপ ও অ্যাওয়ার্ড: Fellowship & Awards: মানবকল্যাণে অবদান রাখা গবেষকদের অনুদান, ফেলোশিপ এবং বিশেষ অ্যাওয়ার্ডের মাধ্যমে উৎসাহিত করা। Encouraging researchers contributing to human welfare through grants, fellowships and special awards.
  • সার্ভে ও পাবলিকেশন: Survey & Publication: সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যায় নিয়মিত মাঠপর্যায়ে জরিপ এবং গবেষণালব্ধ ফলাফল জার্নাল ও আর্টিকেলের মাধ্যমে প্রকাশ। Regular field surveys on social and health issues and publishing research results through journals and articles.
প্রশাসনিক কাঠামো Administrative Structure

সাংগঠনিক কাঠামোOrganizational Structure

সংস্থার সুষ্ঠু পরিচালনা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ী ০৪টি প্রধান পরিষদে বিন্যস্ত।

Structured into 4 main councils as per the constitution for proper management and transparency.

👥

সাধারণ পরিষদGeneral Council

মূল চালিকাশক্তি
Driving Force

নির্ধারিত ফি ও মাসিক চাঁদা প্রদানকারী সকল যোগ্য সাধারণ সদস্যের সমন্বয়ে গঠিত। সংস্থার নীতি নির্ধারণ, বার্ষিক বাজেট অনুমোদন এবং কার্যকরী পরিষদ নির্বাচনে এই পরিষদের ভূমিকা প্রধান।

Composed of all eligible general members who pay the prescribed fee and monthly dues. Plays the primary role in policy-making, annual budget approval and electing the Executive Council.

🏛️

স্থায়ী পরিষদStanding Council

আজীবন সদস্য — সর্বোচ্চ ১৫ জন
Lifetime Members — Max 15

সংস্থার আজীবন সদস্যদের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের পরিষদ। জরুরি ও সংকট মুহূর্তে নীতিগত পরামর্শ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন। বছরে কমপক্ষে ০১টি সভা পরিচালনা করে।

A high-level council composed of lifetime members. Provides policy guidance and final decisions in emergencies and crises. Holds at least one meeting per year.

⚙️

কার্যকরী পরিষদExecutive Council

নির্বাচিত কর্মকর্তাগণ
Elected Officers

সাধারণ পরিষদের সদস্যদের মধ্য থেকে গণতান্ত্রিক বা সর্বসম্মত উপায়ে নির্বাচিত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত। সংস্থার দৈনন্দিন প্রশাসনিক কাজ, প্রকল্প বাস্তবায়ন ও মাঠপর্যায়ের সকল কর্মসূচি পরিচালনার মূল দায়িত্ব এই পরিষদের।

Composed of democratically or unanimously elected officers from the General Council. Responsible for daily administration, project implementation and all field-level programs.

🎓

উপদেষ্টা পরিষদAdvisory Council

বিশেষজ্ঞ পরামর্শদাতা
Expert Advisors

সমাজের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সমাজসেবক ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত। কারিগরি, আইনি, বৈজ্ঞানিক গবেষণা ও স্ট্র্যাটেজিক বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

Composed of prominent academics, researchers, social workers and domain experts. Provides important advice on technical, legal, scientific research and strategic matters.

0+ গাছ রোপণ হয়েছে Trees Planted
0+ মোট সদস্য Total Members
0+ সক্রিয় প্রকল্প Active Projects
0+ বছরের অভিজ্ঞতা Years Active

ফটো গ্যালারিPhoto Gallery

আমাদের কার্যক্রম ও অনুষ্ঠানের ছবি দেখতে গ্যালারি ভিজিট করুন। Visit our gallery to see photos of our activities and events.

🖼️ গ্যালারি দেখুনView Gallery