সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম। গবেষণা, জরিপ ও সেবা সংস্থা (ARSS)-এর কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে নিম্নোক্ত বিষয়গুলো আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে:
১. চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা:
# সফল সমাপ্তি: গ্রীন নগরায়ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে (কিছু দাপ্তরিক কাজ চলমান)।
# পরিবেশ সুরক্ষা: প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজের কলম উৎপাদন ও বিপণন শুরু হয়েছে।
# ওয়েলনেস কেয়ার: স্বাস্থ্য, পরিবেশ ও প্রকৃতি বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম চলছে।
# শিক্ষা সহায়তা: নোয়াখালী জেলা শিক্ষা বৃত্তি চালু করার প্রস্তুতি চলছে।
# মতামত আহ্বান: সংস্থাকে আরও গতিশীল করতে আপনাদের উদ্ভাবনী প্রস্তাবনা বা পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
২. সদস্যপদ সংক্রান্ত সতর্কতা ⚠️
ক. সদস্যপদ বাতিল: দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা ও নিয়মিত চাঁদা পরিশোধ না করায় কিছু সদস্যের পদ বিলুপ্ত হয়েছে।
খ. নতুন সদস্য আহ্বান: সংস্থার লক্ষ্য বাস্তবায়নে আগ্রহী, দেশপ্রেমিক ও সৃজনশীল সমাজসেবীদের সাধারণ ও সহযোগী সদস্য হিসেবে স্বাগত জানানো হচ্ছে।
৩. জরুরি নির্দেশনা:
যাদের মাসিক চাঁদা বকেয়া রয়েছে, তাদেরকে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সমুদয় বকেয়া পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আগামী ৫ জানুয়ারি ২০২৬ হালনাগাদ চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করা হবে এবং সাধারণ সভার নোটিশ প্রকাশ করা হবে।
উল্লেখ্য বিষয়ে কোনো মতামত বা পরামর্শ থাকলে জানানোর জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে,
ডা. মোঃ শাহাদাত হোসেন
সেক্রেটারি জেনারেল
গবেষণা, জরিপ ও সেবা সংস্থা (ARSS)
০১৮১৯৯০৮০৮৫
