📞 01819908085 ✉️ info@arssbd.org 🕐 শনি–বৃহস্পতি: বিকাল ৩টা–৬টা Sat–Thu: 3PM–6PM

নোটিশবোর্ডে ফিরুনBack to Notice Board
📌 গুরুত্বপূর্ণ নোটিশImportant Notice

সিটিজেন চার্টার — কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত Citizen Charter — Executive Committee Meeting Decisions (17/01/2026)

17 Jan 2026

সিটিজেন চার্টার

গত ১৭/০১/২০২৬, শনিবার সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে:

১. সিটিজেন চার্টার ২০২৬ ও সেবার অগ্রাধিকার
২০২৬ সালের জন্য সংস্থার সিটিজেন চার্টারে (Citizen Charter) প্রয়োজনীয় পরিমার্জন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২. অনুমোদিত নতুন কর্মসূচিসমূহ
সংস্থাকে আরও গতিশীল করতে তিনটি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে:

১. স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা কর্মসূচি: তৃণমূল পর্যায়ে সচেতনতা ও চিকিৎসা সহায়তা নিশ্চিতকরণ।
২. নোয়াখালী বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি: পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ার লক্ষ্যে বিশেষ প্রকল্প।
৩. উদ্যোগতায়ণ ও সামাজিক ব্যবসা সম্প্রসারণ: ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তা এবং সামাজিক ব্যবসার মডেল প্রসারে কাজ করা।

৩. সদস্যপদ সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা
হালনাগাদের শেষ সময়: যে সকল সদস্য এখনো নিষ্ক্রিয় আছেন বা যাদের চাঁদা বকেয়া রয়েছে, তাদেরকে আগামী ৩০/০১/২০২৬ তারিখের মধ্যে সকল বকেয়া পরিশোধ করে সদস্যপদ হালনাগাদ করার জন্য চূড়ান্ত নোটিশ প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

৪. নতুন সদস্য অন্তর্ভুক্তি: নির্ধারিত সময়ের পর বকেয়া পরিশোধে ব্যর্থ সদস্যদের সদস্যপদ বাতিল বলে গণ্য হবে এবং উক্ত শূন্য পদগুলোতে নতুন আগ্রহী ও যোগ্য সামাজিক ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হবে।

বিনীত,
সাধারণ সম্পাদক
গবেষণা জরিপ ও সেবা সংস্থা (ARSS)

The following resolutions were unanimously adopted at the Executive Committee meeting held on Saturday, 17/01/2026 at the organization's head office:

1. Citizen Charter 2026 & Service Priorities
A decision was made to revise the organization's Citizen Charter for 2026.

2. Approved New Programs
Three new projects have been approved to make the organization more dynamic:
1. Health Education & Health Services Program: Ensuring awareness and medical assistance at the grassroots level.
2. Noakhali Waste Management Program: A special project to build a clean and eco-friendly city.
3. Entrepreneurship & Social Business Expansion: Supporting affected entrepreneurs and promoting the social business model.

3. Final Directive on Membership
Members who are still inactive or have outstanding dues must clear all arrears and update their membership by 30/01/2026.

4. New Member Enrollment: Members who fail to pay dues after the deadline will have their membership cancelled, and new eligible individuals will be enrolled in the vacated positions.

Respectfully,
Secretary General
Association for Research Survey and Services (ARSS)
📅 প্রকাশিত:Published: 17 Jan 2026 সকল নোটিশ দেখুন →View All Notices →