📅 18 April 2026 👤 arss.bd1999@gmail.com সংগঠন সংবাদ

নোয়াখালীর মাইজদীস্থ সেন্ট্রাল রোডের মহিউদ্দিন টাওয়ারে “হেলথ অ্যান্ড ইকো কেয়ার প্রোগ্রাম” (HECP)-এর প্রথম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অত্যন্ত আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়েছে। গবেষণা জরিপ ও সেবা সংস্থা (ARSS) এবং ডা. শাহাদাত ওয়েলনেস কেয়ার-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ARSS-এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মালেক। উপস্থাপনা করেন সংস্থার সাধারণ সম্পাদক এবং ডা. শাহাদাত ওয়েলনেস কেয়ার-এর পরিচালক ডা. মো. শাহাদাত হোসেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং ব্যাচের সেরা পারফরমারদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পুরো ব্যাচের পারফরম্যান্স এবং নেতৃত্বের গুণাবলী বিচার করে “বেস্ট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬” অর্জন করেন ডা. শাহিদা আক্তার।

ডা. মো. শাহাদাত হোসেন বলেন, “আমাদের লক্ষ্য হলো ‘খাদ্যই ওষুধ’—এই দর্শনকে ছড়িয়ে দেওয়া এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করা। ১ম ব্যাচের এই সাফল্য আমাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা।”

উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে কোর্সের ২য় ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং উত্তীর্ণ এ্যাম্বাসেডরগণ সেখানে মেন্টর হিসেবে কাজ করছেন।