📅 21 July 2026 👤 arss.bd1999@gmail.com

বাসযোগ্য বসুন্ধরা
মোঃ শাহাদাত হোসেন
​সমাজসেবা যে করে মনে,
পুণ্য জাগে তার চরণে চরণে।
উদ্বোধনী চিন্তায় নব আলো জাগে,
মানব কল্যাণে এই মন অনুরাগে।
​আর্তের মুখে যদি ফোটে আহ্লাদ,
ঘুচে যায় জীবনের দূরতম বিষাদ।
সেবার পরশে কাটে আঁধারের ভয়,
ভালোবাসার সুবাতাসে ভালোবাসা জয়।
​সবুজ শ্যামল এই ধরণীর বুকে,
আগামীর শিশু যেন হেসে ওঠে সুখে।
একটাই আমাদের পণ ও সাধনা—
গড়ে তুলে দিয়ে যাব বাসযোগ্য ধরা।