📅 24 November 2025 👤 arss.bd1999@gmail.com ARSS কার্যক্রম

আলহামদুলিল্লাহ, গবেষণা জরিপ ও সেবা সংস্থার পরিবেশ বান্ধব কাগজের কলম, জেলা প্রশাসক কার্যালয়ে জিও-এনজিও সমন্বয় সভায় আলোচ্য বিষয় হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

আজ ২৪/১১/২০২৫ সোমবার নবাগত জেলা প্রশাসকের উপস্থিতিতে ARSS এর এমন উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমুন নেছা।

সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম — জেলা প্রশাসক, নোয়াখালী।

স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী।

গবেষণা জরিপ ও সেবা সংস্থা (ARSS) পরিবেশ সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। কাগজের কলম তৈরির এই উদ্যোগ প্লাস্টিক দূষণ কমাতে এবং পরিবেশবান্ধব বিকল্প গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।