নোয়াখালী জেলা জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের লক্ষ্যে “জল ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসম্মত নগরায়ন পরিকল্পনা” গ্রহণ করা হয়েছে।
গবেষণা জরিপ ও সেবা সংস্থা (ARSS)-এর উদ্যোগে উক্ত পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নির্ধারণে ১৬/০৭/২০২৫ সন্ধ্যা ৭:৩০ ARSS সংস্থার প্রধান কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নোয়াখালী জেলা এনজিও সমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ব্রাক সংস্থার নোয়াখালী প্রতিনিধি জনাব মোঃ নুরুজ্জামান-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসো গড়ি উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী জনাব আব্দুল আওয়াল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাগরিকা উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী জনাব মোঃ সাইফুল ইসলাম।
“জল ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসম্মত নগরায়ন পরিকল্পনা” প্রকল্প উপস্থাপন ও ব্যাখ্যা প্রদান করেন গবেষণা জরিপ ও সেবা সংস্থার সেক্রেটারি জেনারেল ডা. মোঃ শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ নিজ নিজ মতামত প্রকাশ করেন এবং সকলে স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ARSS সংস্থার ভাইস-চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আব্দুল মালেক।
